Skip to main content

সাদা কলমি

 আমরা ছোটবেলায় জানতাম মহিয়াড়ি, এখন লেখা হয় মহিয়ারি।

(আঁদুলের (এখন আন্দুল) মহিয়াড়িতে কুন্ডু চৌধুরীদের মস্ত বড় বাড়ি, ঠাকুরদালান আছে দেখেছি।)
শালিমারে ভড়পাড়া রোড, রামকুমার গাঙ্গুলী লেন ও ডিউক রোডের সংযোগস্থলের কাছ থেকে একটি রাস্তা শালিমার ইয়ার্ডে ঢুকেছে। সেই রাস্তার নাম রেলওয়ে ফ্রেট ডিপো (Freight Depot) রোড। রাস্তাটি গোটা শালিমার ইয়ার্ডকে প্রদক্ষিণ করে লোয়ার ফোরশোর রোডে সাবেক টার্নার মরিসন কোম্পানির (এখন শালিমার ওয়ার্কস) কাছে শেষ হয়েছে।
এই রেলওয়ে ফ্রেট ডিপো রোডের একটি শাখা রাস্তার নাম মহিয়াড়ি রোড।
আগে সেখানে রকমারি ডাল ও কাঁচা বাদামের গোডাউন ছিল। তোলা-নেওয়া করার সময় চটের বস্তার ফাঁক দিয়ে কত ডাল ছড়িয়ে পড়তো। গরীব বিহারীরা সেই ডাল ঝেঁটিয়ে কুড়িয়ে নিয়ে যেত। তারপর ঝাড়াই বাছাই করে ব্যাতাইতলার বাজারে একটু দূরে বসে বিক্রি করতো। ছোটবেলায় সেই পাঁচমিশালী ডাল দেখে কৌতূহলের শেষ থাকতো না।
গত ২৫/৩০ বছরে সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় রেলে এইসব মাল আসা এখন প্রায় উঠেই গেছে। ডাল ও বাদামের সেই গোডাউনগুলি তাই ভেঙে ফেলা হয়েছে।
শালিমার ইয়ার্ড তৈরি হয় ১৮৮৩ সালে। তার আগে হয়তো আঁদুলের মহিয়াড়ি গ্রামের কারো জমি ছিল এখানে। তাই এই রাস্তাটির নাম মহিয়াড়ি রোড।
এই রাস্তায় সারা বছর এক হাঁটু ধুলো, আর বর্ষার ক'মাস এক হাঁটু কাদা।
এই দুইয়ের মাঝের সময়টি হলো এখন, অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি।
শত আবর্জনার মধ্যেও ভিজে মাটিতে রাশি রাশি ফুটে আছে এই সুন্দর ফুল। এর নাম সাদা কলমি। ইংরাজি নাম swamp morning glory (Ipomoea aquatica). এরা কনভোভুলাস (convolvulus) পরিবারের সদস্য।



Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)