Skip to main content

ফুলের নাম- মোরগ ফুল, মোরগঝুটি ফুল, cockscomb flower

 


ফুলের নাম- মোরগ ফুল, মোরগঝুটি ফুল, cockscomb flower

বৈজ্ঞানিক নাম- Celosia argentea
পরিবার- Amaranthaceae
ক্রান্তীয় এশিয়ার প্রজাতি। প্রচলিত তিনটি ভ্যারাইটি রয়েছে- C. argentea var. argentea, C. argentea var. cristata, C. argentea var. plumosa Voss . গাছের কান্ড পুরু ও লালচে বা সাদা। পাতা লম্বা, ভল্লাকার। রেশমি পালকের মতো ছোট ছোট ফুলের ঠাসা মঞ্জরি। নানা রঙের ফুল- লাল, কমলা, হলুদ, সোনালী, সাদা। গাছ সাধারণত ৩০-৯০ সেমি লম্বা হয়।
বাগানে সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয়ে থাকে। ফুল ও পাতা খাওয়া যায় তাই আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে এর বেশ কদর রয়েছে।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা ও উইকিপিডিয়া
ছবি- নেট

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)