Skip to main content

Calibrachoa


 ফুলের নাম- Calibrachoa

বৈজ্ঞানিক নাম- Calibrachoa hybrida
পরিবার- Solanaceae
আমাদের পরিচিত পিটুনিয়ার ঘনিষ্ট আত্মীয়। আদি নিবাস দক্ষিণ আমেরিকা। বাগানের ফুল হিসেবে বেশ জনপ্রিয়। এতো এতো রঙ, ভ্যারিয়েশন যে দেখলে অবাক হতে হয়।
পরিচিত, সুন্দর কোনো নাম নেই। গণের নাম অনুসারেই সাধারণত ডাকা হয়। অনেকে অবশ্য "মিলিয়ন বেলস(Million bells)" নামে ডাকে। হাইব্রিড জাতগুলোর সুন্দর সুন্দর নাম আছে। হ্যাঙ্গিং পট বা কন্টেইনার গার্ডেনিং দুইভাবেই এরা বেশ ভালো মানানসই। সম্পূর্ণ গাছ জুড়ে ফুল ফোটে।
গাছ সাধারণত ১৫ সেমি লম্বা হয় এবং ফুলের ব্যাস ২-৩ সেমি। পিটুনিয়া এবং Calibrachoa দেখতে প্রায় একই রকম এবং পার্থক্য করা বেশ কষ্টসাধ্য কারণ, তাদের পার্থক্য রয়েছে ক্রোমোজোম লেভেলে! Antonio de la Cal y Bracho, মেক্সিকান বোটানিস্ট ও ফার্মাকোলজিস্ট, এর নাম অনুসারে Vicente Cervantes গণের নামকরণ করেছেন। গাছগুলোতে ফল বা বীজ হয় না, কাটিং থেকে চারা করা যায়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...