Skip to main content

Violet Garden Balsam বা Rose Balsam

বেগুনী রঙের এই সুন্দর ফুলটির নাম Violet Garden Balsam বা Rose Balsam. এর চলতি নাম Torenia বা Wishbone.

Balsam হলো দোপাটি। কিন্তু এ আবার দোপাটি কোথায়! আর গোলাপ-ই বা কোথায়!
কে এরকম নামকরণ করলো কে জানে।


গাছটি প্রথম দেখেছিলাম আলিপুরের এগ্রি-হর্টিকালচারে। প্রথমে মনে হয়েছিল প্যানসি। ভীষণ ভালো লেগেছিল দেখে। ভালো করে দেখে জানতে পারলাম, না, এতো প্যানসি নয়।

চক্ষুলজ্জার মাথা খেয়ে সেদিন কর্মরত মালির সামনেই পত্নী একটি ডাল কেটে নেন। মালি সেদিন সব দেখেও কেন কিছু বলেনি তা আজ বুঝতে পারি।

গাছটি আসলে জঙ্গুলে, বুনো গাছ। শাসন না করলে বাড়ি ঢেকে দেবে। আমাদের বাড়িতে এর খুব বাড়বাড়ন্ত। বাগানের অমন বেল ফুলের গাছ, জুঁই ফুলের গাছ, বালসমের অত্যাচারে বেচারিরা সব মুখ বুজে পড়ে আছে।

সে যাক। Rose Balsam এর একটি গুণের কথা বলি।

এ ফুল শীতে প্যান্সির মতো ফোটে, আবার বর্ষায় দোপাটির মতো ফোটে। আর ক্রমাগত বেড়েই চলে।

কি করি!

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...