Skip to main content

কুড়ুই / কড়ুই, বা গৌরনিতাই বা কুরুবক


এই ফুলটির নাম কুড়ুই / কড়ুই, বা গৌরনিতাই বা কুরুবক। ভালো নাম Malabar False Eranthemum.

ছবিতে পাশাপাশি তিনটি ফুল ও দূরে একটি কুঁড়ি দেখা যাচ্ছে। ফুল তিনটি পরাগ মিলনের তিনটি স্তরে অবস্থান করছে।

বাঁদিকের ফুলটি তরুণতম, আজই ফুটেছে; মাঝেরটি একদিন আগের, আর ডানদিকেরটি তার আগের দিনের ফোটা।

প্রথম ফুলটির পরাগধানী একটি লম্বাটে মৌরি লজেন্সের মতো। তা লম্বালম্বিভাবে (longitudinally) উন্মুক্ত হয়েছে, মিলনের জন্য প্রস্তুত। ওর ভিতরের গায়ে আছে সমান্তরাল কয়েকটি rib, তা পরাগ সৃষ্টি করতে ও পরাগ গ্রহণ করতে সক্ষম। প্রয়োজন শুধু একটি পতঙ্গের বা একটু বাতাসের।

দ্বিতীয় ফুলটির পরাগমিলন সদ্য সমাপ্ত হয়েছে। তার পরাগধানী বৃন্তের রঙ সাদা থেকে সবুজ হয়েছে এবং ফুলটি এখনো সম্পূর্ণ ঘোর কাটিয়ে উঠতে পারেনি, তার অন্তরে চলছে দ্রুত পরিবর্তন।

শেষ ফুলটির মর্ত্যে আগনমের কাজ সমাপ্ত। এখন সে ঝরে পড়ার অপেক্ষায়।

কমল দাশগুপ্তের একটি গানে আছে,
" চাঁদ কহে সুদূরে আমি,
মোর প্রেম-জোছনা সে কেঁদে মরে তব পাশে,
ওগো ফুল, কেমনে নামি।
চামেলি কহিল তবে, আমি যাই দূর নভে
ঝরিল সে পথের ধারে।"

ফুল ঝরে যাওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়, ইহ জগতের লয় বটে, কিন্তু অন্য জীবনের শুরু। ঝরার আগে সে গাছের বুকে রেখে গেছে তার ভবিষ্যৎ। চলতে থাকবে জীবনের ধারা, বংশগতির শৃঙ্খল।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)