Skip to main content

দই গোটা বা লটকন বা সিঁদুরী

 


দই গোটা বা লটকনের কুঁড়ি, ফুল, কাঁচা ও পাকা ফল ও ফলন্ত গাছের বিবরণ :

এই গুল্মটির নাম দই গোটা বা লটকন বা সিঁদুরী। গাছ এখন টুকটুকে লাল ফলে ভরে আছে।
শুকনো ফল থেকে বীজ সংগ্রহ করে পাউডার বা মাটির সঙ্গে মিশিয়ে হাতে ঘষলেই জৈব সিঁদুর পাওয়া যায়।
গাছটির ইংরেজী নাম Lipstick Tree.
বৈজ্ঞানিক নাম Bixa orellana.
৮/১০ ফুট উঁচু গাছটিতে অক্টোবরে ফুল ফোটে। এর কুঁড়ি টুকটুকে লাল, কিন্তু ফুল হালকা গোলাপি রঙের এবং দেখতে অনেকটা জামরুল, পেয়ারা ইত্যাদি ফুলের মতো।
ফুল ঝরে গেলে নরম কাঁটাওলা থোকা থোকা সবুজ ফল ধরে। ফলগুলি পেকে উজ্জ্বল লাল হয়ে যায়। গাছের প্রতিটি শাখায় তখন রঙের খেলা। দূর থেকে দেখে মনে হয় কোনো ফুল ফুটেছে।
দই গোটার বীজ রঞ্জক হিসাবে ব্যবহার করা হয়। ব্রাজিল, পেরু, কলম্বিয়া ইত্যাদি দেশের আদিবাসীরা তাদের শরীর রাঙানোর জন্য এর বীজ বেটে বা তেলে বা জলে ফুটিয়ে কমলা-লাল রঙ নিষ্কাশন করে।
সেই রঙ আবার লিপস্টিক ও নানান খাবারেও মিশিয়ে রঙিন করা হয়। আমাদের দেশে দই, মাখন, চীজ, পপকর্ন, কেক ইত্যাদি রঙ করতে সেই রঙ ব্যবহার করা হয়।
এর বীজ খাবারে flavour আনার জন্যও ব্যবহার করা হয়। বীজকে ঘিরে থাকে লিচুর মতো শাঁস (aril), যা রঙ ও সুগন্ধী হিসাবে ব্যবহৃত হয়। সুগন্ধের জন্য অনেকে একে ভুল করে জাফরানের গাছ বলেন।
আমাজন নদীর উৎস সন্ধানে নিয়োজিতপ্রাণ এক স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো দা অরিলানা-র নাম অমর করে রাখতে উদ্ভিদ বিজ্ঞানী Linnaeus এই গাছটির নামকরণ করেন Bixa orellana. Bixa হলো একধরণের pigment বা রঞ্জনকণা।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)