Skip to main content

গুস্তাভিয়া (অগাস্টা) বা দাদরা

 গতকাল একটি গুস্তাভিয়া (অগাস্টা) বা দাদরা ফুলের ছবি পোস্ট করেছিলাম। অনেকেই জানতে চেয়েছেন, সেই ফুল ও ম্যাগনলিয়া একই ফুল কিনা।

আমার উত্তর, না, তারা একই ফুল নয়। তারা দুটি ভিন্ন গাছ, তাদের পরিবার, গোত্র সব আলাদা।
বোঝার সুবিধার জন্য ফুল দুটির ছবি দিলাম। প্রথমটি গুস্তাভিয়া, দ্বিতীয়টি ম্যাগনলিয়া। প্রথম ছবি শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে তোলা, দ্বিতীয় ছবি কলকাতায় মহীশূর উদ্যানে তোলা।
সুধী পাঠক, ফুলের গর্ভচক্রের গঠন ও অবস্থান লক্ষ্য করে দেখুন, তাহলে সহজেই পার্থক্যটা বুঝতে পারবেন।


দাদরা বা স্বর্গের পদ্মের বৈজ্ঞানিক নাম Gustavia augusta. এটি Lecythidaceae পরিবারভুক্ত। ইংরাজি নাম Heaven lotus.












উদয়পদ্ম বা হিমচাঁপার বৈজ্ঞানিক নাম Magnolia grandiflora. এটি Magnoliaceae পরিবারভুক্ত।
ইংরাজি নাম Southern magnolia বা Great laurel magnolia.
আশাকরি এতে দ্বিধা কাটবে।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)