Skip to main content

উচুন্টি _ Billy Goat Weed

 


বাংলায় উড়োনচন্ডী বা উড়োনচন্ডে বলে একটি শব্দ আছে। ইংরাজিতে বললে, extravagant.
সেকথা থাক।
এই গাছটির নাম উচুন্টি বা দুচুন্টি। এখানে বিহারীরা বলেন বন পুদিনা। ইংরাজিতে Billy Goat Weed.
এটি একটি আগাছা। আমাদের বাড়ির পিছনের পাঁচিলে নিজে নিজেই জন্মায়। বর্ষায় গাছের পাতা সবুজ, কিন্তু শীতে হলুদাভ।
ফুলের রং পার্পল বা সাদা। ফুলগুলি সুন্দর। থোকা হয়ে ফোটে। প্রজাপতি আসে মধু খেতে।
উচুন্টির বৈজ্ঞানিক নাম Ageratum conyzoides.
গাছটি আগাছা হলেও এর কত যে ঔষধী গুণ তা বলে শেষ করা যায়না।
উচুন্টি পাতার রস আমাশয়ের খুব ভালো ওষুধ।
বেশি জ্বরেও এর রস খুব কাজে দেয়। রক্তক্ষরণ বন্ধ করতেও এই রস ব্যবহৃত হয়। কালশিটে পড়ে ফুলে গেলে উচুন্টির রস খুব দ্রুত তা কমিয়ে দেয়।
উচুন্টির শুকনো পাতা কীটনাশক। আলমারিতে দিয়ে রাখলে কাপড়ে পোকা লাগে না।


Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)