Skip to main content

ভারবেনা (Verbena) ফুল



সেবার কোথায় যেন বেড়াতে যাওয়া হবে। সকালে গিয়ে রাতে ফেরা।
যাত্রাপথে রাস্তায় ছাইভস্ম কিনে না খেয়ে, পত্নী বললেন, দাঁড়াও, আমি নিমকি ভেজে নিয়ে যাবো। খুব খেতে খেতে যাওয়া হবে।
সত্যি দুর্দান্ত হলো সে নিমকি। বেশি করে মোয়ান দিয়ে, ধবধবে সাদা ময়দা মাখা হলো। পাতলা ফিনফিনে করে বেলে, সরু ছুরি দিয়ে বাহার করে কেটে কেটে নিমকি তৈরি হলো।
কিন্তু জড়িয়ে যাচ্ছে। আমাকে বললেন, তুমি একটু ভাজতে পারবে? আস্তে আস্তে, আঁচ কমিয়ে, মরা আঁচে ভাজবে। দেখো, লাল না হয়ে যায়।
মরা আঁচ ঠিক কতটা মরা হবে বুঝিনি, দু'চার দফা ভাজা হতেই কি ভেবে হাত থামিয়ে এদিকে ফিরে তাঁর সাধের নিমকি লালচে হয়ে গেছে দেখে সে এক কুরুক্ষেত্র বেধে গেল। পরের দিন বেড়াতে যাওয়া মাথায় ওঠার উপক্রম।
আমি বোঝালাম, দেখো আমরাই তো খাবো, আর কালকেই ফুরিয়ে যাবে, কি সুন্দর মুচমুচে, ফুরফুরে হয়েছে খেয়ে দেখো।
পত্নীর সে দুঃখ আজও ঘোচেনি। নিমকি কেন লালচে করে ফেললে? এতবার করে বুঝিয়ে দিলাম, তবু।
সে যাক। এ তো আছেই। আমরা ফুল দেখি।
এ হলো ভারবেনা (Verbena) ফুল। এর রংটি হুবহু সেই লালচে নিমকির মতো। আমার মাঝে মাঝেই ইচ্ছে করে দুচারটি তুলে নিয়ে কুড়মুড় করে খাই।
কিন্তু হয় না।

যা নরম!!

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)