Skip to main content

Shiyal Kñata, শিয়াল কাঁটা, ? (?)

Image result for ShiyalKata

Shiyal Kñata, শিয়াল কাঁটা, ? (?)



শিয়ালকাঁটা
বৈজ্ঞানিক নাম: Argemone mexicana
পরিচিতি:
শেয়ালকাঁটা জন্মে যত্রতত্র, বড় হয় অনাদরে। কিন্তু ফুলের সৌন্দর্য অসাধারণ। এমন সুন্দর ফুল শুধু পরিকল্পিত বাগানেই মানায়। কিন্তু সেখানে এগুলোর স্থান নেই। পথের ধারে কিংবা পতিত জায়গায় সহজেই বেড়ে ওঠে। শেয়ালকাঁটার কাণ্ড, পাতা, ডাল, ফুল, ফল—সর্বত্রই কাঁটা। পাতার কিনারা অসমান ও বেঢপ আকৃতির। ডাল বা পাতা ছিঁড়লে হলদে রঙের কষ বের হয়। তিন থেকে চার সেন্টিমিটার চওড়া হলুদ রঙের ফুলগুলো ঝলমলে। আকারে অনেকটা বাটির মতো। বীজ সরষে আকৃতির। এর বীজ তেলের ভেজাল হিসেবে ব্যবহূত হয়। তেল বিষাক্ত। এগুলোর আদিবাস মেক্সিকোয়।

Argemone mexicana, বাংলায় শিয়ালকাটা। এর কিছু ভেষজ ওষুধ হিসেবে ব‍্যবহার থাকলেও এর আসল খ‍্যাতি বা কুখ্যাতি হল এর বীজের তেলকে সরষের তেলে ভেজাল দেওয়ার কাজে ব‍্যবহার করা হয়।
কিন্তু উইকিপিডিয়ায় দেখলাম উত্তর ভারতে "হোলিকা দহন"-য়ের সময় যে সব ফুল ব‍্যবহার করা হয়, তার মধ্যে এই ফুলটি আছে (সম্ভবতঃ গ্রামের দিকে এই ঋতুতেই খুব বেশি ফোটে বলে)।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)