Skip to main content

Sandhyamani, সন্ধ্যামণি, 4 O'Clock (Mirabilis jalapa)

Image result for 4 O'Clock (Mirabilis jalapa)

Sandhyamani, সন্ধ্যামণি, 4 O'Clock (Mirabilis jalapa)

সন্ধ্যামালতী / সন্ধ্যামনি
বৈজ্ঞানিক নাম: Mirabilis jalapa
পরিচিতি:
ফুল গাছটির উচ্চতা ২ থেকে ৩ ফুট ও কাণ্ড নরম হয়। ফুল দেখতে কিছুটা ঘন্টা আকৃতির এক পাপড়িযুক্ত। সাদা, লাল, কমলা, হলুদসহ বিভিন্ন বর্ণের ফুল ফুটে থাকে। আবার কোনো কোনো ফুলে একসঙ্গে দুটি বর্ণ দেখা যেতে পারে। বর্ষাকাল ও শরৎকালে গাছ ফুলে ভরে যায়।
গাছের শিকড় থেকে ডালিয়ার মতো স্ফীত কন্দ জন্মায়। এ কন্দ থেকে পরবর্তী বছর গাছ জন্মানো সম্ভব। বীজ থেকেও চারা জন্মে। একে টবেও চাষ করা যায়। সন্ধ্যামালতী খুব কষ্টসহিষ্ণু। একে অনাবৃত জায়গায় অথবা যেখানে খুব কম রোদ পায় সেখানেও চাষ করা চলে। তবে শুষ্ক পাথুরে মাটিতে এটা জন্মাতে পারে না।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)