Skip to main content

Nagkeshor, নাগকেশর,




Nagkeshor, নাগকেশর,

নাগকেশর
বৈজ্ঞানিক নাম Ochrocarpus longifolius
পরিচিতি:
নাগকেশর গাছ প্রায় ৩০ মিটার লম্বা হয়।এর বাকল ১ সেমি পুরু এবং লালচে। এর কাঠের রঙও হালকা লাল এবং বেশ শক্ত। এই গাছ পত্রবহুল। পাতা গাঢ় সবুজ। পত্রফলক ১২-২২ সেমি লম্বা এবং ৫-৭ সেমি চওড়া। পাতা নিচের দিকে নুয়ে থাকে। পত্রবৃন্ত .৫ সেমি লম্বা হয়। এই গাছে সুগন্ধযুক্ত ছোটো ফুল হয়। ফুল উভয় লিঙ্গিক। ফুলের ব্যাস ১ সেমি হয়। ফুলের বহিচ্ছদ ৪টি এবং দুই সারিতে থাকে। পাপড়ি হলদেটে লাল। পুংকেশর অনেকগুলো এবং সোনালি রঙের। গর্ভকেশরের মুণ্ডু ঢালের মতো। নাগকেশরের ফল মোচাকৃতির; যার দৈর্ঘ্য ২.৫-৩ সেমি। ফুল থেকে এক ধরনের কষ বা আঠা হয়। ফলে বীজ থাকে ১-৪টি। বীজ ধূসর রঙের। ফেব্রুয়ারি-এপ্রিল মাসে ফুল ফোটে । সেপ্টেম্বর মাসে ফল হয়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)