Skip to main content

ক্রাউন অফ থর্নস (Crown of thorns)/কাঁটা মুকুট




ক্রাউন অফ থর্নস (Crown of thorns)/কাঁটা মুকুট
বৈজ্ঞানিক নাম: Euphorbia milii
পরিচিতি:
মাদাগাস্কার দ্বীপের স্থানীয় এ ফুলটি বাগানের শোভাবর্ধনের জন্য সারা পৃথিবীজুড়ে বর্তমানে ব্যাপকভাবে চাষ করা হয়ে থাকে। কাঁটার মুকুট উদ্ভিদটির পাতা উপবৃত্তাকার আকৃতির আর কান্ড ঘন বেগুনি বাদামী খুব তীক্ষ্ণ কাঁটার দ্বারা আচ্ছাদিত। শাখা-প্রশাখা কম বর্ধনশীল, অরণ্যময় গুল্ম, সারা বছর ধরে এ ফুল জন্মালেও শীতকালে বেশি দেখা যায। ক্রাউন অফ থর্নস ফুল ছোট, টকটকে রঙ্গিন পাপড়ি, লাল, গোলাপী, হলুদ বা সাদাটে রঙের দেখা যায়।ফুল ছিড়লে সাদামত কষ বের হয়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)