Skip to main content

কার্টেন ক্রিপার



কলকাতায় মেয়ো রোডে Calcutta Judo Club এর টেন্টের গায়ে ঝুলন্ত এই লতাটির নাম কার্টেন ক্রিপার (Curtain creeper).
এর বৈজ্ঞানিক নাম Tarlmounia elliptica.
আমরা ছোটবেলায় ইডিয়ম (idiom) শিখেছিলাম, To ring down the curtain. অর্থ, যবনিকাপাত করা।
সেই থেকে ধারণা হয়েছিল কার্টেন হলো ওপর থেকে ঝুলিয়ে নামানোর জিনিস।
পরে Drapes, Shades, Blinds কতকিছুই জেনেছি। কার্টেনের সঙ্গে তাদের প্রভেদ বুঝেছি।
প্রকৃত অর্থে কার্টেন কিন্তু আড়াল করার উপাদান নয়। ঈষৎস্বচ্ছ পর্দা যাতে অল্পবিস্তর আলো যাতায়াতের সুবিধা আছে, আভিধানিক অর্থে সেই হলো কার্টেন। বাইরে থেকে দেখলে ঘরে মানুষ আছে কিনা বোঝা যায়, কিন্তু কে আছে চেনা যায় না। সেই হলো কার্টেন।
সে যাক। কার্টেন ক্রিপারের কথা বলি।
বিদেশি ছবিতে দেখেছি এই লতাকে সত্যিই সবুজ কার্টেনের মতো করে বাড়ির দেওয়ালে, ছাদের আলসেয় ঝুলিয়ে দেওয়া হয়। অসাধারণ সুন্দর লাগে।
হিন্দিতে এর নামটি মজার : পর্দা ভেল (veil). ওঁরা কোনো চান্স নেননি। পর্দাও আছে, ঈষৎস্বচ্ছ ওড়নাও আছে। যেমন ইচ্ছা নিলেই হলো।
কার্টেন ক্রিপারের এখন ফুলের সময়। হালকা পার্পল রঙের থোকা থোকা ফুল ফুটে আছে। ফুলগুলি কয়েকটি ছোট ছোট ফুল (florets) নিয়ে তৈরি। সেই হিসাবে এর নাম হওয়া উচিত ডেইজি। কিন্তু কোন রহস্যে এ যে সূর্যমুখী পরিবারভুক্ত হলো কে জানে!

কার্টেন ক্রিপার বর্মা দেশের গাছ।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...