Skip to main content

কালা জাতি বা নীল জাতি



"গহন কুসুমকুঞ্জ-মাঝে" গানটির রচনাকাল ১৮৭৭ সাল। কবির বয়স তখন ১৬ বছর।
সেই গানে একটি জায়গায় আছে,
"মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে,
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে,
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে
বকুল যূথি জাতি রে।।"
এই জাতি ফুলের কিছু কথা আগে লিখেছি। আজ অন্য কথা কিছু লিখি।
ফুলটির আসল নাম কালা জাতি বা নীল জাতি। কালা হলেন শ্রীকৃষ্ণ। তাই ফুলের রং নীল হলেও একে কালা নামেও ডাকা হয়।
ফুলের বৈজ্ঞানিক নাম Eranthemum pulchellum.
ইংরাজি নাম Indian Blue Sage.
ফেসবুকে দেখলাম তরুণ কুমার মন্ডল এবং আরো কয়েকজনের বাড়িতে এবছরের জাতি ফুল ফুটে গেছে। আমাদের বাড়িতে একটু দেরি হচ্ছে। এখনো শুধুই কুঁড়ি। তবে ফুলের কুঁড়িগুলিও দেখতে ভালো লাগে।
আমাদের এদিকে ফুলটি ফোটার সময় হলো মার্চ মাস। শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে দেখেছি কালা জাতির জঙ্গল হয়ে যায় তখন। অত বাড়বাড়ন্ত বলে সাহস করে গাছটি বসাই নি। কিন্তু মনের ভালোলাগাটি হয়তো টের পেয়েছিল কালা। আমার অজান্তেই হয়তো জামা কাপড় বাহিত হয়ে একটি বীজ এসে পড়েছিল আমাদের বাগানে।
একদিন যখন ছোট্ট চারা গাছটি জন্মালো, প্রথমে চিনতে পারিনি, ভেবেছিলাম হয়তো পানামা রোজের চারা। কিন্তু সে-ই বা আসবে কি করে। আমি তো কোনোদিন পানামা রোজ কিনিনি।
ভাবলাম, থাক এসেই যখন পড়েছে।
ক'দিন পরে চিনলাম, এ পানামা রোজ নয়, এ হলো Eranthemum pulchellum.
সেই গাছ এখন কুঁড়িতে কুঁড়িতে ভরে গেছে। শুধু অপেক্ষা, কবে প্রথম ফুলটি ফোটে।

কালা জাতি রুয়েলিয়া পরিবারের সদস্য।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)