Skip to main content

কুলঞ্জন





কুলঞ্জন
বৈজ্ঞানিক নাম: Alpinia malacansis
পরিচিতি:
কুলঞ্জন একটি চমৎকার গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদ। এটি ৪ মিটার পর্যন্ত লম্বা হয়। নভেম্বর ও ডিসেম্বর মাসের দিকে ফুল আসে। এই ফুল পাতার উপর মোচাকৃতি খাপ দিয়ে ঘেরা থাকে যা গুচ্ছাকারে সাদা কুঁড়ি হিসেবে বেরিয়ে আসে। এটা দেখতে অনেকটা ক্রিসমাস ট্রি এর মতো। নিচের কুঁড়িটি প্রথম উন্মুক্ত হয়, দেখতে অনেকটা মুখের মতো যা উজ্জ্বল লাল শিরাযুক্ত। এই উদ্ভিদের পাতা জলপাই রঙের এবং এই পাতা ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই উদ্ভিদের জন্য আর্দ্র মাটি ও আবহাওয়া খুবই প্রয়োজন।
এটি প্রচুর ভেষজ গুণসম্পন্ন একটি উদ্ভিদ। ব্রঙ্কাইটিস ,যক্ষ্মা ,শ্বাসযন্ত্রের রোগ, এজমা সহ চর্ম রোগ, স্নায়ুবিক দৌর্বল্য, বাত-ব্যাধি, পাইওরিয়া, অজীর্ণ, পেটের পীড়া ও ব্যথা -ফোলা রোগ নিরাময়ে এর জুড়ি মেলা ভার!!! কুলঞ্জনের ফুলের সাথে আদা ও এলাচি ফুলের সাদৃশ্য আছে, কারণ এরা একই গোত্রের।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...