Skip to main content

মুক্তঝুরি/মুক্তবর্ষী

Image result for acalypha indica flower

মুক্তঝুরি/মুক্তবর্ষী
বৈজ্ঞানিক নাম:Acalypha indica
পরিচিতি:
এটি একটি বর্ষজীবি উদ্ভিদ। গড় উচ্চতা প্রায় ৭৫ সে.মি. । পাতা ৩-৮ সে. মি. লম্বা, ডিম্বাকার, পাতলা, এবং তিনটি শিরাযুক্ত। পাতার প্রান্ত দন্তল। লক্ষ্যণীয়, পাতার চেয়ে পাতার বোঁটা লম্বা। পাতার কক্ষে সোজা সোজা স্পাইকের ওপর ফুল ফোটে। স্ত্রীফুলের নিচে ত্রিকোণাকৃতি সহপত্র থাকে। পুংফুল অত্যন্ত ছোট এবং ডাঁটার ওপর দিকেই শুধু ফোটে। ফল ছোট, রোঁয়ায় আকীর্ণ এবং ত্রিকোণ সহপত্রের আড়ালে ফলে। মুক্তঝুরির গাছে যখন ফুল ধরে তখন গাছটা পুরোপুরি তুলে নিয়ে এবং শুকিয়ে ওষুধের কাজে লাগান হয়। ব্রনকাইটিস, হাঁপানী, নিউমোনিয়া এবং বাতে এই গাছ বিশেষ উপকারী। গাছের পাতা এবং শিকড় রেচক ; পেট পরিষ্কার করে। পাতার রস বমনে সাহায্য করে। তাজা পাতা বেটে ফোঁড়ার ওপর লাগালে উপকার পাওয়া যায়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)