Skip to main content

বাবলা





বাবলা
বৈজ্ঞানিক নাম: Acacia nilotica
পরিচিতি:
ছোট ও মাঝারি আকারের গাছ বাবলা। পাললিক মাটি, বেলে-এঁটেল কিংবা যেখানে লবণাক্ত মৃণ্ময় মাটি আছে, সে জায়গায় বাবলা খুব ভালো জন্মে। সে জন্য আমাদের দেশের উপকূল অঞ্চলে গাছটি বেশি দেখা যায়। অস্থায়ী বন্যা প্রতিরোধী বৃক্ষ হিসেবে এর দারুণ ব্যবহার লক্ষণীয়। এর কারণও আছে জলমগ্ন এলাকা বাবলার দারুণ পছন্দ। উচ্চতা ১৫ থেকে ২০ ফুট। অপরিপকস্ফ বা কচিগাছ কাঁটায় ভরা থাকে। বড় গাছের ডাল কাঁটায় পরিপূর্ণ দেখা যায়। সরল কাণ্ডের গাছটির উপরিভাগ ছাতার মতো বিস্তৃত হয়ে থাকে। উজ্জ্বল সবুজ পাতা যৌগিক, ঠিক তেঁতুল পাতাসদৃশ। পাতার আকার খুব ছোট। উজ্জ্বল হলুদ রঙের ফুল দেখতে বলের মতো গোলাকার। ১/১০ ইঞ্চি ব্যাসের ফুলগুলো উভলিঙ্গ। নেকলেসের মতো দেখতে ফল ৩ থেকে ৬ ইঞ্চি লম্বা। কাঁচাফল সাদা রঙা দেখায়, পাকলে হালকা কালো। চ্যাপ্টাকৃতির ফল অনেকটা তেঁতুল ফলের মতো। গ্রীষ্মের শুরুতেই গাছে ফুল ফোটে। ফল আসে শীতের শুরুতে।
আদিবাড়ি আফ্রিকা মহাদেশ হলেও বাংলাদেশ ও ভারতের অত্যন্ত জনপ্রিয় বৃক্ষ।
ঔষধি গুণাগুণ
মূল উদারাময় নিরাময়ে ব্যবহার হয়ে থাকে। বহুমূত্র ও শ্বাসকষ্ট রোগ নিরাময়ে এর আঠা দারুণ কার্যকর। বাবলা গাছের ছাল ব্যথানাশক হিসেবে পরিচিত। তা ছাড়া উদরাময় ও আমাশয়নাশক হিসেবে এর আঠার বহুল ব্যবহার লক্ষণীয়। কাঠ খুব শক্ত। গাড়ির চাকা ও লাঙ্গল তৈরির জন্য কাঠের বহুল ব্যবহার প্রচলিত।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)