Skip to main content

অগ্নিচিতা




অগ্নিচিতা
বৈজ্ঞানিক নাম: Plumbago rosea
পরিচিতি:
এই বহুবর্ষজীবী গুল্ম উদ্ভিদটিকে গ্রামীণ জনগোষ্টী প্রথাগতভাবে ঔষধি গাছ হিসেবে ব্যবহার করে থাকেন। উদ্ভিদটির উচ্চতা ২-৪ ফুট পর্যন্ত হয়ে থাকে, পাতা সরল লম্বায় প্রায় ৩ ইঞ্চি, পুস্প উভলিঙ্গী। পুষ্পদণ্ড ১৫ থকেে ৩০ সেন্টিমিটার লম্বা হয়। বৃতি নলাকার, ৮ থকেে ১০ মিলিমিটার দীর্ঘ, বৃন্তল চটচটে গ্রন্থি দিয়ে ঢাকা থাকে। পুষ্পের দলমণ্ডল উজ্জ্বল লালা বর্ণের, নল সরু প্রায় ২.৫ সেন্টিমিটার লম্বা হয় এবং অভিক্ষিপ্ত অংশের ব্যাস প্রায় ৩ সেন্টিমিটার।
উদ্ভিদটির শিকড় এবং বাকল ক্রনিক শ্বাসযন্ত্রের সমস্যার চিকিত্সায়, যক্ষ্মার চিকিত্সায়, অন্ত্রের কৃমি নিধনে, ত্বকের রোগের চিকিত্সায়, যকৃতের রোগের চিকিত্সাসহ নানাপ্রকার রোগের চিকিত্সায় ব্যবহার করা হয়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...