Skip to main content

স্ট্র ফ্লাওয়ার


ফুলকে রঙে, গড়নে, বৈচিত্র্যে সাজায় প্রকৃতি। কোন রঙের সঙ্গে কোন রং মানাবে, কোন রঙ কোথায় কতটুকু উজ্জ্বল হবে বা ফিকে হবে, কিংবা সব রং মিশিয়ে সাদা করে দেওয়া হবে কিনা, তা প্রকৃতির চেয়ে বেশি আর কেউ জানে না।
আর সেই সাজানোর একেকটি অধ্যাযের যথাযথ কার্যকারণ সম্পর্ক থাকে। ফুল নিয়ে থাকতে থাকতে একটু একটু বোঝা যায় সে রহস্য।
আমি তাই কোনদিন প্রকৃতির ওপর কারিকুরি করিনা। ছবি পোস্ট করার সময় ফুলের গায়ে রঙের প্রলেপ দিই না, যান্ত্রিকভাবে ফুল ফোটাই না।
সে যাক।
কিছুটা কালেন্ডুলার মতো দেখতে মিষ্টি সুন্দর আজকের এই ফুলটির নাম স্ট্র ফ্লাওয়ার (Strawflower) বা Golden everlasting.
আর, বৈজ্ঞানিক নাম জেরোক্রিসাম ব্রাকটিয়াটাম (Xerochrysum bracteatum).
স্ট্র ফ্লাওয়ারের কোনো যত্নের দরকার হয় না, রুক্ষ জমিতেও দিব্যি ফুটে থাকে, জঙ্গল হয়ে যায়।

এই ফুলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যেগুলি আমরা ফুলের পাপড়ি মনে করি, তা আসলে মঞ্জরীপত্র (bract). সেইজন্যই এর বৈজ্ঞানিক নামে সেই উল্লেখ আছে (bracteatum).


Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)