Skip to main content

ফক্সটেইল অর্কিড




ফক্সটেইল অর্কিড
বৈজ্ঞানিক নাম: 𝑹𝒉𝒚𝒏𝒄𝒐𝒔𝒕𝒚𝒍𝒊𝒔 𝒓𝒆𝒕𝒖𝒔𝒂
পরিচিতি:
এরা মূলত পরাশ্রয়ী শ্রেণীর অর্কিড। ঝুলন্ত মঞ্জরিতে অসংখ্য ফুলের বিন্যাস কিছুটা স্ফীত বলেই শেয়ালের লেজের সঙ্গে এর তুলনা করা হয়েছে। কারণ গোলাকার মঞ্জরিদণ্ডটি শেয়ালের লেজের মতো কিঞ্চিৎ ফোলানো। পাতা খাদাল ও লম্বা, ফুলের পাশে গাঢ়-সবুজ রঙের লম্বা পাতাগুলো ঝুলে থাকে বলে ফুলের সৌন্দর্য আরও বাড়ে। বায়ুমূল পুরুষ্টু ও ছড়ানো। পাতার কক্ষ থেকে ২৫-৩০ সেন্টিমিটার লম্বা ঝুলন্ত মঞ্জরিতে শতাধিক সুগন্ধি বেগুনি-সাদা ফুল ঠাসাঠাসি করে থাকে। একসঙ্গে এত উজ্জ্বল ফুলের ক্রমবিন্যাসই সবচেয়ে বেশি আকৃষ্ট করে।
ফক্সটেইল অর্কিড সবচেয়ে বেশি দেখা যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভারতে। ভারতের উড়িষ্যা ও অরুণাচলে এটি সংখ্যায় বেশি। আমাদের সিলেট ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে এখনো অল্প পরিমাণে টিকে আছে।




Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)