Skip to main content

স্বর্ণ ঝিন্টি



আমাদের জঙ্গুলে বাগানে এই অসময়ে স্বর্ণ ঝিন্টি (Barleria prionitis) ফুটছে। কি যে সব হচ্ছে প্রকৃতিতে!
অসময়ের ফুল, তাই সাইজে ছোট, এবং রঙে ফ্যাকাশে।
তা হোক, তবু ফুটছে তো।
সাহেবী ভাষায় এর নাম সজারু ফুল, Porcupine flower.
সঠিক নাম। কারণ, দুর্দান্ত কাঁটা এর সারা শরীর জুড়ে। কাঁটা না বিঁধিয়ে ফুল তোলা প্রায় অসম্ভব।

ভারত-বাংলাদেশ ছাড়া শ্রীলঙ্কা ও আফ্রিকার নানান দেশে স্বর্ণ ঝিন্টি পাওয়া যায়। গাছটি বুনো হলেও, স্বর্ণ ঝিন্টি আবার ভীষণ উপকারী। এর ঔষধী গুণের শেষ নেই। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদে এর বহুল ব্যবহার হয়ে আসছে।

হলুদ ফুল, স্বর্ণ ঝিন্টি (Barleria prionitis).
মারাঠি ভাষায় এর নাম বজ্রদন্তী। আর সাহেবরা বলেন Porcupine flower.
ভারী সুন্দর, উজ্জ্বল হলুদ রঙের ফুল। দেখলেই ভালো লেগে যায়। কিন্তু গাছটির কাছে ঘেঁষা সহজ নয়। দুর্দান্ত কাঁটা এর সারা শরীর জুড়ে। কাঁটা না বিঁধিয়ে ফুল তোলা প্রায় অসম্ভব। আর, কি ভীষণ জ্বালা সেই কাঁটার। সাহেবরা সেই কারণে একে সজারু ফুল বলেন।
ভারত ছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফ্রিকার নানান দেশে স্বর্ণ ঝিন্টি পাওয়া যায়। বুনো, জঙ্গুলে গাছ।
স্বর্ণ ঝিন্টি ভীষণ উপকারী গাছ। এর ঔষধী গুণের শেষ নেই। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদে এর বহুল ব্যবহার হয়ে আসছে।
সাদা ঝিন্টি ফুলের সঙ্গে এর মিল যেমন অনেক, অমিলও তেমনি অনেক। তার তিনটি পাপড়ি উপরে ও দুটি নিচের দিকে থাকে। আর এর চারটি উপরে ও একটি নিচে থাকে।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)