Skip to main content

বার্ডস অফ প্যারাডাইস




বার্ডস অফ প্যারাডাইস
বৈজ্ঞানিক নাম : Strelitzia reginae
পরিচিতি:
বার্ডস অফ প্যারাডাইস ফুলের রং যেমন বৈচিত্রপূর্ণ, তেমনই বাহারি তার গড়ন! আকর্ষণীয় রং আর চমকপ্রদ গড়ন বার্ডস অফ প্যারাডাইস ফুলকে পৃথিবীব্যাপী দারুণ জনপ্রিয় করে তুলেছে। আদি নিবাস দক্ষিণ আফ্রিকায়।
উদ্ভিদ বহু বর্ষজীবী বীরুত্। শক্ত রাইজোম থেকে পাতা বের হয়। পাতা উপবৃত্তাকার, দৈর্ঘ্যে প্রায় ৪৫ সেমি এবং প্রস্থে প্রায় ১৫ সেমি হয়। উদ্ভিদ উচ্চতায় দুই মিটারের বেশি হয়না। স্যাঁতস্যাঁতে এবং ছায়াময় স্থানে ভালো জন্মায়। ফুল ফোটে বসন্তকালে। নৌকা আকৃতির দৃঢ় প্রান্তীয় পুষ্পবিন্যাসে অনেকগুলো ফুল জন্মে। বড় আকারের ধূসর ও কমলা বর্ণের পাপড়ি এবং সবুজ বৃতি সহ সমপূর্ণ গঠনটিকে পাখির মতো মনে হয় বলে এর নাম বার্ডস অফ প্যারাডাইস বা স্বর্গের পাখি

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)