Skip to main content

ভুঁইচাঁপা




ভুঁইচাঁপা
বৈজ্ঞানিক নাম: 𝑶𝒄𝒉𝒏𝒂 𝒑𝒖𝒎𝒊𝒍𝒂
পরিচিতি:
এটি গুল্ম শ্রেণির গাছ, ১ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা দেড় থেকে ৪ সেন্টিমিটার পর্যন্ত লম্বা, গোড়ার দিক ক্রমে সরু এবং খর্বাকার বৃন্তবিশিষ্ট, শীর্ষ তীক্ষ্ণ ও ধারালো ধরনের। একটি মঞ্জরিদণ্ডে ৩ থেকে ৬টি ফুল থাকতে পারে, পুষ্পবৃন্ত ২০ সেন্টিমিটার লম্বা। বৃত্যংশগুলো ডিম্বাকৃতির, দৈর্ঘ্যে পাপড়ির ২ থেকে ৩ ভাগের এক ভাগ। ফুলের রং হলুদ-সোনালি। পাপড়ি সংখ্যা ৪, কিনারা অসমান। প্রস্ফুটনকাল এপ্রিল থেকে জুন।
গাছটি বর্তমানে দুর্লভ। ভুঁইচাঁপা ১৮২৪ সালে প্রথম শনাক্ত করেন স্কটিশ ডাক্তার ও উদ্ভিদবিদ ফ্রান্সিস ব্যুচানন-হ্যামিল্টন।
সাঁওতাল এবং ওঁরাও জনগোষ্ঠীর লোকজন ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে গাছটির শিকড়ের পেস্ট ব্যবহার করে। আবার ডায়াবেটিস চিকিৎসায়ও তারা শিকড়ের ক্বাথ ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে সেবন করে। আমাদের দেশে সিলেট ও পার্বত্য চট্টগ্রামে এ গাছ দেখা যায়। এরা কনকচাঁপার আত্মীয়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)