Skip to main content

অড়হর

অড়হর, অড়ল





ইংরেজি - pigeon pea, Yellow Legume.
বৈজ্ঞানিক নাম : Cajanus cajan (L.) Millsp
সংস্কৃত: আঢ়কী।
হিন্দি : অরহর, অড়হর, তুবরী, টুমুর।
পাহাড়ি নাম -দুমরসুমি।
বাংলা সমার্থ : অড়হর, অড়র, অড়ল,তুড় ডাল, আঢ়কী, তুবরী, শনপুষ্পিকা। পাবনা আঞ্চলিক আরোল।
অড়হর একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। ডাল উৎপাদক গাছ। এই গাছের আদি নিবাস মধ্য এশিয়া। মধ্য ও পূর্ব আফ্রিকা ভারত, বাংলাদেশে এই ডালের জন্য এই গাছের আবাদ করা হয়। এর কাণ্ড পশমের ন্যায় নরম এবং ধূসর বর্ণের। পত্রিকা লম্বা এবং সংখ্যায় ৩টি থাকে। ফুলের বোঁটা ছোটো এবং এর রঙ হলুদ। জুন -জুলাই মাসে এর ফুল ফোটে। এর ফল শুঁটিধর্মী। এই শুঁটি ২-৩ ইঞ্চি লম্বা হয়। প্রতিটি শুঁটিতে ৩-৪টি বীজ থাকে। বীজগুলো গোলাকার এবং শক্ত।
এর ফল ডাল হিসাবে ভারত এবং বাংলাদেশে ব্যবহৃত হয়।
অরহর ডাল- বাংলার এক হারিয়ে যাওয়া ফসল। মুলত মাড়ওয়ারি খাবার হলেও এদেশে একসময় বেশ চলত।
মুখোরোচক চটপটি জাতীয় খাবারে এর ব্যবহার রয়েছে। এর বীজ সাপের বিষের জন্য উপকারী।
এই ডাল হজম হয় তাড়াতাড়ি।
লাল অড়হর ডালও পাওয়া যায়।
*কাশি হলে অড়হর পাতার ৭/৮ চামচ রস একটু গরম করে এক চামচ মধু মিশিয়ে খেলে কাশি কমে যায়।
অড়হর ডাল অবাঙালি মহলেই বেশি প্রচলিত। চাপ চাপ অড়হর ডাল রান্না করে তাতে হিং ও আস্ত জিরে ফোড়ন দেওয়া হয়। ওপর থেকে দেশী ঘি করে ঢেলে রুটি দিয়ে খাওয়া হয়।
দক্ষিন ভারতে অড়হর ডাল দিয়েই সম্বর বা টক ডাল তৈরি করে পরিবেশন করা হয় ধোসা বা ইডলি বা উঋাপমের সঙ্গে।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)