Skip to main content

কার্ডওয়েল লিলি




কার্ডওয়েল লিলি
বৈজ্ঞানিক নাম: Proiphys amboinensis
পরিচিতি:
কার্ডওয়েল লিলি বহুবর্ষজীবী কন্দজ গাছ। বড় আকৃতির পাতাগুলো লম্বায় ২৫ সে.মি. এবং চওড়ায় ৩৫ সে.মি. পর্যন্ত হতে পারে, দেখতে অনেকটা কিডনি আকৃতির, কিনারা ওপরের দিকে মোড়ানো এবং সুস্পষ্ট শিরাযুক্ত। কাণ্ড ১৫ থেকে ৬০ সে.মি. পর্যন্ত দীর্ঘ হতে পারে। সাদা রঙের ফুলগুলো ফোটে গ্রীষ্মে, অন্তত ১৮টি ফুলের একটি বড় থোঁকা থাকে। প্রতিটি একক ফুলের পাপড়ির সংখ্যা ছয়, হলদেটে পরাগকেশর অনেকটাই দৃশ্যমান। ফুল দীর্ঘস্থায়ী। সাধারণত শীতের আগেই রিক্ত মঞ্জরিদণ্ড নিজের দীনতা জানান দিতে শুরু করে। তারপর হিমেল বাতাসের স্পর্শে ধীরে ধীরে ধড়টা শুকিয়ে ওরা মাটির কম্বলে শীতঘুমে চলে যায়। ফুল দীর্ঘস্থায়ী হওয়ায় সব ধরনের বাগানেই শোভা বৃদ্ধির জন্য রোপণ করা যেতে পারে। টবেও চাষযোগ্য। বাড়ির লনে বেশ মানানসই।
কার্ডওয়েল লিলি দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার গাছ। পৃথিবীর বিভিন্ন উষ্ণ অঞ্চলে আকর্ষণীয় কন্দজ ফুল হিসেবে সুপরিচিত। এরা মূলত বৃষ্টিবহুল বন ও সাগরপাড়ের বাসিন্দা।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)