Skip to main content

সূর্যমূখী




সূর্যমূখী
ইংরেজি নাম Sun flower
বৈজ্ঞানিক নাম: 𝑯𝒆𝒍𝒊𝒂𝒏𝒕𝒉𝒖𝒔 𝒂𝒏𝒏𝒖𝒔
পরিচিতি:
গাছে ফুটন্ত ফুল সূর্যের দিকে হেলে থাকে বলে এ ফুলের নাম সূর্যমূখী। একই গাছে ছোট ও বড় দুই আকারের ফুল ফুটতে দেখা যায়—বড় আকারের সূর্যমূখী গাছের কাণ্ডের অগ্রভাগে গোল চাকতির মতো ও শাখা-প্রশাখায় ছোট ফুল ফোটে। পাতা বড়, রং সবুজ, বেশ চওড়া, শিরা-উপশিরা স্পষ্ট,অগ্রভাগ সূচালো, গাছ ৩ থেকে ৫ ফুট উঁচু হয়। গাছের কাণ্ড শাখা-প্রশাখা নরম হয়। সাধারণত বসন্ত থেকে বর্ষা মৌসুমে গাছে ফুল ফোটে। বীজ/চারা রোপণ থেকে গাছে ফুল ফুটতে ৮০-৯০দিন সময় লাগে এবং আশ্বিন থেকে অগ্রহায়ণ মাস বীজ বপনের উত্তম সময় । ফুল শেষে গাছে বীজ হয়। বীজ থেকে উন্নতমানের ভোজ্য তেল উত্পন্ন হয় ও বংশ বিস্তার করা যায়। বর্তমান সময়ে এ ফুল বাণিজ্যিকভাবে ভোজ্য তেলের জন্য চাষ শুরু হয়েছে। সূর্যমূখীর তেলের পুষ্টিগুণাগুণ বেশি। ফুল ফোটা সূর্যমূখী গাছ নয়নাভিরাম। এ ফুল টবে চাষের জন্য বেশ উপযোগী ও সহজ। তাছাড়া সরাসরি মাটিতে বীজ ছিটিয়ে চাষ করা যায়। পানি নিকাশের সুবিধা যুক্ত রৌদ্রোজ্জ্বল দোআঁশ মাটিতে সূর্যমূখী ভালো জন্মে, প্রয়োজনে সেচ দিতে হবে।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)