Skip to main content

উদাল



উদাল
বৈজ্ঞানিক নাম: Sterculia villosa
পরিচিতি:
উদাল ২০ মিটার বা ততোধিক উঁচু পত্রমোচী গাছ। এদের বাকল সাদাটে রঙের। এদের পাতার বোঁটা লম্বা, ফলক বড় ও পাতা খাঁজকাটা, পাতার প্রশাখার আগায় পাতা ঘনবদ্ধ। এদের নিষ্পত্র শাখার লম্বা, ও ঝুলন্ত ডাঁটায় অনেকগুলি ফুল হয়, ফুল পুংলিঙ্গ ও উভয়লিঙ্গ, ফুল ১.৫ সেমি চওড়া। ফুলগুলি হলুদ রঙের, ফুলের ভেতর বেগুনি। এদের ডাঁটায় একসঙ্গে কয়েকটি রোমশ বিদারী শুষ্ক ফল গুচ্ছবদ্ধ, পাকলে গাঢ় লাল। এই গাছের বড় বড় কয়েকটি বীজ থাকে এবং বীজের রং কালো।

আলিপুরের হর্টিকালচারে দুর্দান্ত এই ফুলটির নাম উদাল।
অসমীয়া এবং তামিল ভাষায় নাম ওদাল। আর বৈজ্ঞানিক নাম স্টারকুলিয়া (Sterculia villosa).
গাছটির ইংরাজি নামটি মজার, হাতি বাঁধার দড়ি গাছ (Elephant rope tree).
এই গাছের ছাল থেকে যে ফাইবার পাওয়া যায় তা অত্যন্ত মজবুত এবং জলসহ, তাই সহজে ছিঁড়ে বা পচে যায় না। সেই ফাইবার পাকিয়ে দড়ি তৈরি হয়। সেই দড়ি আগেকার দিনে হাতি শিকারে এবং হাতি বেঁধে রাখতে ব্যবহার করা হতো। তাই এই উদ্ভট নাম।
ফুলের নাম উদাল কেন হলো তা জানিনা, কিন্তু বসন্তের দিনে পত্রহীন গাছে সোনালী ফুলের প্রাচুর্যে মনকে উদাস করে সন্দেহ নেই।
উদালের পাতাগুলিও দেখতে খুব সুন্দর, মনে হয় মুচকুন্দ চাঁপার পাতা।
উদাল একটি ঔষধী গাছ। কত যে রোগের চিকিৎসায় কাজে লাগে তার শেষ নেই। সেসব কথা আরেক দিন বলবো।

ফুলের বর্ণনাও দেওয়া হলো না। সেও আরেকদিন।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)