Skip to main content

দুপুরমনি/সূর্যমনি ফুল


দুপুরমনি/সূর্যমনি ফুল
বৈজ্ঞানিক নাম: Pentapetes phoenicea
পরিচিতি:
দুপুরমনি একটি অনিন্দ্য সুন্দর অরুণ রঙের ফুল। এর আদিনিবাস দক্ষিণ এশিয়া; পরে এটি সমগ্র দুনিয়াতে বিস্তার লাভ করেছে।
এটি বর্ষার ফুল। একহারা লম্বা গাছ। ডালপালা কম। চেহারাটা খসখসে। পাতা বেশ লম্বা, কিনার কাটাকাটা, আগা সরু। ফুল ২ সেন্টিমিটার চওড়া। পাঁচটি চ্যাপ্টা পাপড়ি, সিঁদুরে লাল, কখনো হালকা গোলাপী বা সাদা। কোন গন্ধ নেই। পাপড়ির সঙ্গে চিকন ফিতার মতো লকলকে কয়েকটি উপাঙ্গ ফুলের শোভা বাড়ায়। ফুলগুলি দুপুরে ফোটে এবং দ্রুত ঝরে যায়। ৫ প্রকোষ্ঠ বিশিষ্ট গোলাকৃতি ফল হয়, প্রতিটি প্রকোষ্ঠে ৮-১২ টি করে বীজ থাকে। আগষ্ট থেকে নভেম্বরে এতে ফুল ফোটে। এটি বাগানের শোভা বর্ধনের জন্য লাগানো হয়; তবে অনেক দেশে এটি আঁশের জন্য বা ভেষজ চিকিৎসার জন্য লাগানো হয়

এই ফুলটি হলো দুপুরচন্ডী, দুপুরমনি, দুপুরিয়া, বাঁধুলি/বান্ধুলি, দুপুরে ------ একটি ফুলের কত নাম!
এ ছাড়া আছে আরো নাম : দিবুজ্যা (দিবসে জাত), বন্ধুজীব, প্রদীপ ফুল, বাতি ফুল ইত্যাদি।
এই ফুলটির অবস্থা ওই কাঁঠালের বীজের মতো। ফুল ফুটে ওঠার আগেই পরাগরেণু মোক্ষন শুরু হয়ে গিয়েছিল। কুঁড়ি অবস্থাতেই পাপড়ির গায়ে গায়ে লেগে গেছে সেই রেনুকণা।
লাল পাপড়িতে হলুদের গুঁড়ো, কি অপূর্ব লাগছে। যেন টুকটুকে লাল শাড়ি পরা মেয়েটির গায়ে হলুদ হয়েছে!

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)