Skip to main content

জোনাকি ফুল


   ক্ষীরাই-এ চন্দ্রমল্লিকার ক্ষেতে মাটির কাছে ফুটে থাকা এই সুন্দরী লাজুক ফুলটির নাম জোনাকি ফুল। কি অপূর্ব সুন্দর এর রং। এর সাহেবী নাম Scarlet pimpernel.
এটি ছাড়াও গাছটির বেশ কয়েকটি কৌতূহলোদ্দীপক ইংরাজি নাম আছে। যেমন, Poor man's barometer, Shepherd's weather glass ইত্যাদি। এবং এইসব নামকরণের সার্থক ব্যাখ্যা আছে।
রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন না হলে এই ফুল তার পাপড়ি মেলে না। আকাশ মেঘলা থাকলে, এমনকি মেঘলা হবার সম্ভাবনা থাকলেও জোনাকি পাখনা মেলে না। কৃষক কিংবা রাখাল এর গতিবিধি দেখে আবহাওয়ার পূর্বাভাষ পায়। তাই ক্ষীরাই-এর চাষী একে থাকতে দেয়।
জোনাকির বৈজ্ঞানিক নাম Anagallis arvensis.
জোনাকি ফুল এই উজ্জ্বল নীল রংটি ছাড়া টুকটুকে লাল কিংবা গেরুয়া ঘেঁষা লাল, সাদা, লাইল্যাক, পিচ ইত্যাদি রঙেও পাওয়া যায়। রং অনুসারে এর বৈজ্ঞানিক নামের শেষাংশটুকু বদলে যায়। যেমন আজকের ফুলটি হলো azurea; এজুরিয়া শব্দের অর্থ আকাশের মতো নীল।

কোনো কোনো দেশে উজ্জ্বল লাল জোনাকি ফুল ঝাঁক বেঁধে রাস্তার ধারে লাগানো হয়। তাতে শোভন সুন্দর একটি রঙিন বর্ডারের মতো দেখায়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)