Skip to main content

ক্যালেন্ডুলা





ক্যালেন্ডুলা
বৈজ্ঞানিক নাম: Calendula officinalis
পরিচিতি:
ক্যালেন্ডুলা বীরুৎ জাতীয় উদ্ভিদ। এটি খুব জনপ্রিয় শীতকালের মৌসুমী ফুল। গাছ ৩০ থেকে ৬০ সেমি লম্বা। পাতা লম্বা, রোমশ, অমসৃণ। গোড়ার কাণ্ড জড়িয়ে থাকে। ফুল কমলা, লাল ও হলুদ বর্ণের হয়। লম্বা ডাটার মাথায় ফুল ফোটে। ফুল আকারে বড় (প্রায় ১০ সেমি.)। ক্যালেন্ডুলা নামকরণ করা হয়েছে ল্যাটিন শব্দ Calendae অর্থাৎ মাসের প্রথম দিন থেকে বা অনেক দিন ধরে ফুল গাছে থাকার প্রেক্ষিতে। বীজ সাধারণত সেপ্টেম্বর-অক্টোবরে বপন করা হয়। দুই থেকে তিন মাসের মধ্যে ফুল হয়। ক্যালেন্ডুলা টবেও লাগানো যায়। ছায়াতে এই গাছ ভাল হয় না, হলেও ফুল ধরে না।

হলুদাভ কমলা রঙের এই ফুলটি সবাই চেনেন। এর নাম ক্যালেন্ডুলা। এস্টেরাসিয়া পরিবারের সদস্য।
সাহেবদের দেশে এর নাম স্কচ মারিগোল্ড (Scotch marigold).
এই ফুলটিতে আট সারি পাপড়ি, তাদের নাম ray florets. আর, কেন্দ্রে গাঢ় খয়েরী রঙের অংশটি হলো ডিস্ক ফ্লোরেট। ওই কুঁড়িগুলিও ফোটে। কিন্তু তখন পাপড়ি শুকিয়ে আসে।

ক্যালেন্ডুলার অনেক ঔষধী গুণ। হোমিওপ্যাথিতে ক্যালেন্ডুলা নামে যে ওষুধ, তা ফুলে ওঠা কমানোর জন্য anti-inflammatory হিসাবে ব্যবহৃত হয়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)