Skip to main content

বোতাম ফুল




বোতাম ফুল (Globe Amaranth)
বৈজ্ঞানিক নাম- Gomphrena globosa।
পরিচিতি:
ঝোপাল গাছ, ৫০-৬০ সেমি পর্যন্ত উঁচু হয়। পাতা সরু, ২ সেমি চওড়া, দেখতে অনেকটা মেহেদি পাতার মত। লম্বা ডাটায় গোল গোল মঞ্জুরি, খাড়া। বেগুনি, হালকা বেগুনি ও সাদা রঙের ফুল। ঘ্রাণহীন। বর্ষা ও শীতে ফোটে। বংশ বিস্তার মূলত বীজের মাধ্যমে হয়।
গুনাগুন:
নানান ভেষজ ব্যাবহারের মধ্যে- ব্যাথা উপশম বা শল্যকরণের পূর্বে অবশ করায় এর ব্যাবহার সবচেয়ে উল্লেখযোগ্য ও বহুল প্রচলিত। গ্রামাঞ্চলে মেয়েদের নাক ও কান ফুটানোর আগে এই ফুল ডাটা সমেত বেটে নাকে ও কানে লাগানো হয়। এতে করে সুঁই ফুটানোর সময় ব্যাথা হয় না। ভাঙ্গা হাড় জোড়া লাগাতেও এর ব্যাবহার হয়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...