Skip to main content

সোনা/শোনা

Image result for 𝑶𝒓𝒐𝒙𝒚𝒍𝒖𝒎 𝒊𝒏𝒅𝒊𝒄𝒖𝒎


সোনা/শোনা
বৈজ্ঞানিক নাম: 𝑶𝒓𝒐𝒙𝒚𝒍𝒖𝒎 𝒊𝒏𝒅𝒊𝒄𝒖𝒎
পরিচিতি:
এই গাছগুলো উচ্চতায় প্রায় ১৩ মিটার (৩৯ ফুট)। এর ছাল বেশ পুরু হয়। এর পত্রদণ্ড প্রায় ২-৪ ফুট লম্বা হয়। এই পত্রদণ্ডের অগ্রভাগে একটি পত্রিকা থাকে। অন্যান্য পত্রিকাগুলো পক্ষাকারে থাকে। প্রতিটি পত্রিকার দৈর্ঘ্য প্রায় ৫ ইঞ্চি এবং প্রস্থ ৩-৪ ইঞ্চি চওড়া। পত্রিকার ছোটো বোঁটা।
এর পুষ্পদণ্ড ১০ ইঞ্চি, পুস্পস্তবক ২.৫০ ইঞ্চি এবং মাংসল। তবে ফুলের গন্ধ বেশ অপ্রীতিকর। এর অভ্যন্তরভাগ ফিকে লাল আভাযুক্ত পীতবর্ণের হয়। বহির্ভাগ ঈষৎ লাল আভাযুক্ত বেগুনি বর্ণের হয়। এর পাপড়ির আকার ১/৪-১ ইঞ্চি হয়। এর পুংকেশরের সংখ্যা ৫টি। এর ভিতরে একটি পুংকেশর ছোটো হয়। পুংকেশর বিস্তৃতভাবে থাকে এবং এগুলো পশমযুক্ত। এর স্ত্রীকেশর লম্বায় ২.৫০ ইঞ্চি হয়। ফলগুলো ১-৩ ফুট লম্বা এবং ২-৩ ইঞ্চি চওড়া হয়। বীজকোষ কাঠের মতো শক্ত খোলসযুক্ত। ফলগুলো চ্যাপ্টা তরোয়ালের মতো বাঁকা হয়।
ভারতের ছোটোনাগপুর, বিহার ও উত্তরবঙ্গে এই গাছ জন্মে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এই গাছ দেখা যায়। তবে বাংলাদেশের অভ্যন্তরে দুই একটি এই গাছ দেখা যায়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)