Skip to main content

রঞ্জনা



রঞ্জনা
বৈজ্ঞানিক নাম: 𝑨𝒅𝒆𝒏𝒂𝒏𝒕𝒉𝒆𝒓𝒂 𝒑𝒂𝒗𝒐𝒏𝒊𝒏𝒂
পরিচিতি:
এর পাতা পক্ষাকার এবং বোঁটা ক্ষুদ্র। এর পুষ্পদণ্ড ২-৬ ইঞ্চি লম্বা হয়। চওড়া হয় আধ ইঞ্চির কিছু কম। এর ফুলগুলো বেশ ছোটো এবং নরম। পাপড়ির সংখ্যা ৫টি। পুংকেশর থাকে ১০টি। রঞ্জনের ফল শুঁটি আকারের হয়। লম্বায় শুঁটিগুলো ৬-৯ ইঞ্চি লম্বা হয়। প্রতিটি শুঁটিতে প্রায় ১০-১২টি বীজ থাকে। বীজগুলো বেশ শক্ত এবং মসৃণ হয়। বীজের মাথা কুঁচ-এর মতো কালো বর্ণের হয়।
এর কাঠ থেকে লাল রঙ উৎপন্ন হয়। হিন্দু মেয়েরা এই রঙ কপালে মাখে। এর বীজ সুতায় গেঁথে অনেকে মালা তৈরি করে। এর পাতার ক্বাথ দক্ষিণ ভারতে বাত-রোগের নিরাময়ের জন্য সেবন করে থাকে।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)