Skip to main content

জয়ন্তী




জয়ন্তী
বৈজ্ঞানিক নাম Sesbania sesban
পরিচিতি:
মাঝারি আকারের তরু। উচ্চতা গড়পড়তা ১০-২০ ফুট। কাণ্ড গাঢ় বাদামি বর্ণের। কাণ্ডে খুব অল্প ব্যবধানে ঘন ঘন ডাল বের হয়। ঘন পল্লবময়। দ্রুত বর্ধনশীল ক্ষণজীবী বৃক্ষ এটি। বাঁচে প্রায় তিন বছর। পাতা পক্ষল যৌগিক, পত্রক থাকে প্রায় ২০ জোড়া। ভিন্ন ভিন্ন গাছে তিন রঙের ফুল হয়—হলুদ, গোলাপি ও বাদামি। ফুলের আকার দু-তিন সেন্টিমিটার। পাপড়ি চারটি। দুটি পাপড়ি উল্টানো বিস্তৃত, দুটি একত্রীভূত। পাপড়ির ওপরের ভাগ হলুদ রঙের, নিচের দিক বাদামি রঙের ওপর ছোট ছোট কালো অসংখ্য ছিটেফোঁটা থাকে। কুঁড়ি অবস্থায় শুধু কালো ছিটেফোঁটা বাদামি রংটিই দেখা যায়। পৌষ মাসে ফুল ফোটা শুরু। ফল চিকন লম্বাটে, কাঁচা অবস্থায় সবুজ। শুকিয়ে গেলে বাদামি বর্ণ। প্রতিটি ফলে ২০-২৫টি বীজ থাকে। ফুল যেমন থোকা থোকা ফোটে প্রচুর, ফলও ধরে ঠিক তেমনি। বীজ থেকে বংশ বিস্তার করা যায়।
এই গাছের বিভিন্ন অংশবিশেষ পরিশোধনের মাধ্যমে ভেষজ চিকিৎসায় ব্যথা উপশম, চর্মরোগ নিরাময় ও জীবাণুনাশক হিসেবে ব্যবহূত হয়। আরব্য ও পারস্য সাহিত্য থেকে জানা যায়, জয়ন্তীর বীজে বিছা, মৌমাছি, ভিমরুল কামড়ের ব্যথার উপশম হয়। এ ছাড়া গাছের পাতা, ফুল ও বীজ সবুজ সার হিসেবে ব্যবহূত হয়।
বাংলাদেশ ছাড়া ভারত, মিসর, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়াসহ বহু দেশে এ গাছ পাওয়া যায়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)