Skip to main content

সাগর নিশিন্দা




সাগর নিশিন্দা
বৈজ্ঞানিক নাম: 𝙑𝙞𝙩𝙚𝙭 𝙩𝙧𝙞𝙛𝙤𝙡𝙞𝙖

পরিচিতি:
Verbenaceae পরিবারের উদ্ভিদ।সাগরের নুড়ি-বালুকাময় এলাকায় ভালো জন্মে সাগর নিশিন্দা। যেখানে জল জমে থাকে না, সে জায়গা এটি বৃদ্ধির জন্য উপযোগী। সাধারণত বাংলাদেশের উপকূলীয় এলাকার বেলাভূমিঘেঁষা স্থান, বিশেষত কক্সবাজারের উপকূলে সাগর নিশিন্দা বেশি দেখা যায়। উত্তর অস্ট্রেলিয়া, তাহিতি দ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, ভারত ও শ্রীলঙ্কার উপকূল থেকে এটি ছড়িয়ে পড়েছে নানা দেশে। সাগর নিশিন্দা গুল্ম বা ছোট বৃক্ষজাতীয় মাঝারি গড়নের চিরসবুজ উদ্ভিদ। এ গাছের কাণ্ড সুগন্ধি। উদ্ভিদ প্রায় আট মিটার লম্বা হয়। বাকল ছাই ধূসর ও মসৃণ। কাণ্ডে শাখা-প্রশাখা কম থাকে। পাতা সরল। পাতার রং কালচে সবুজ। প্রতিটি শাখার আগায় বেড়ে ওঠা লম্বা মঞ্জরিতে মার্চ মাসে বেগুনি নীল ফুল ফোটে। ফল গোলাকার, পাকলে কালো হয়। এ উদ্ভিদ ভেষজ গুণসম্পন্ন। এর ফুলের পাপড়ি মধুতে মিশিয়ে খেলে জ্বর ও বমি কমে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন এর সেদ্ধ পাতা ও নরম কাণ্ডের পেস্ট ব্যবহার করে আঘাত পাওয়া স্থানে। বীজ ও কাণ্ড কাটিংয়ের মাধ্যমে সাগর নিশিন্দার বংশবৃদ্ধি ঘটে।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)