Skip to main content

অঞ্জন


অঞ্জন
বৈজ্ঞানিক নাম: Memecylon edule
পরিচিতি:
উদ্ভিদ গড়নে ঝোপাল ও চিরসবুজ। প্রায় ৩ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা লম্বায় ৬ থেকে ১০ সেন্টিমিটার ও প্রস্থে আড়াই থেকে ৫ সেন্টিমিটার। গাঢ়-সবুজ রঙের এবং চার্ম। ফুল ফোটার মৌসুম বসন্ত থেকে গ্রীষ্ম অবধি। কাণ্ড ও ডালপালাজুড়ে ছোট ছোট নীলচে বেগুনি রঙের ফুলের থোকার রঙ সত্যিই মোহনীয়। প্রতিটি ফুলের গুচ্ছ ৫ মিলিমিটার চওড়া, ডালের গা থেকে বেরোয় এবং প্রায় সারা গাছ ছেয়ে ফেলে। ফল প্রথমে লাল, ধীরে ধীরে কালো রঙ ধারণ করে। আমাদের দেশে সাধারণত কলমেই চাষ। জন্মস্থান ভারত ও মিয়ানমার।
গুনাগুন:
গাছের নির্যাস থেকে তৈরি করা হয় হলুদ রঙ। এর পাতা এবং মূল আমাশয় নিরাময়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে। গনোরিয়ার চিকিৎসায় এর ব্যবহার পুরনো।
রাসায়নিক উপাদান:
গাছের পাতা, বাকল এবং কাঠে রয়েছে- প্রচুর পরিমাণ গ্লুকোসাইড, রেজিম, আঠা এবং মেলিক এ্যাসিড। আছে প্রচুর পরিমাণে এ্যালুমুনিয়ামও।

Comments

  1. বাংলাদেশে কোথায় দেখতে পাওয়া যাবে?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)