Skip to main content

আমরুল/আমরুলী ফুল Amrul Ful(আমরুল ফুল) - Oxalis corniculata




Amrul Ful(আমরুল ফুল) - Oxalis corniculata


আমরুল ফুল আর গাছ দুইটাই আমার ছোট বেলার একটা খেলার ফুল. খেলার ফাকে এই গাছের টক পাতা টুপটাপ খেয়ে ফেলতাম. দুপুর বেলায় রোদ্রের সময় কড়ই গাছের নিচে বসে থাকার সময় আসে পাশের অযত্নে কিন্তু সুন্দরভাবে গজিয়ে উঠা আমরুলের দিকে তাকিয়ে থাকা এখনো চোখে ভাসে. একটা জিনিস নিশ্চিত ছিল, প্রচন্ড রোদ অথবা যত গরমই হউক না কেন, যেখানে আমরুল গাছ আছে, সেখানে কিছুটা হলেও ঠাডা পাওয়া যাবে. কেননা এই গাছ একটু ঠান্ডা জায়গাতেই জম্নায়. দেখতে সুন্দর ছোট ছোট হলুদ ফুল হয় এই গাছে. আবার এই গাছের পাতাও অনেক সুন্দর. গাছের পাতা দেখলে মনে হবে তিনটা হার্ট যেন একটা বিন্দুতে এক করে রাখা হয়েছে. হতে পারে এই গাছ আমাদের কাছে অবাঞ্চিত, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সবজাগায় হয় এমন একটা গাছ সম্পর্কে আমাদের সবারই জানা উচিত.




Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)