Skip to main content

ঝিয়ারি

 নজরুলের একটি গানে আছে,

"ঐ জলকে চলে লো কার ঝিয়ারি।"
ঝিয়ারি শব্দের অর্থ কন্যা, দুহিতা ইত্যাদি।
আজকের এই সুন্দর বুনো হলুদ ফুলটির নাম ঝিয়ারি। চোখে ওর বিদ্যুৎ চমকের মতো দৃষ্টি। তাকালে চোখ ফেরানো যায়না।
নজরুলের ভাষায় বললে,
"এমন মিঠি বিজলি দিঠি শেখালে তায় কে গো?"
সে যাক। ফুলের অন্য একটি বাংলা নাম হলো কালো দানা। মনিপুরী নাম কোমালতা। এর মারাঠি নামটিও ভারী মিষ্টি, হেমালি।
মর্নিং গ্লোরী পরিবারের ফুল ঝিয়ারির ইংরাজি নাম Ivy Woodrose (Merremia hederacea).
বেশ মজবুত লতানে গাছ, পানের মতো পাতা। হেমন্তে এর ফুল ফোটার সময়। আমাদের বাড়ির কাছে বি এফ সাইডিং রেল কোয়ার্টার্স চত্বরে অজস্র ফুটে আছে।
ফুলে হলুদ রঙের খাঁজকাটা পাঁচটি পাপড়ি। পাপড়ির গায়ে পাঁচটি অসমান্তরাল রেখা। সেটি ফুলের এক সৌন্দর্য। প্রতিটি পাপড়ির গা ঘেঁষে আছে একটি করে পুংদন্ড। আর কেন্দ্রে আছে একটিমাত্র গর্ভদন্ড। সেটিই সবচেয়ে লম্বা।





Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)