Skip to main content

পার্শিয়ান বাটার কাপ।


আমার মেয়ের বিয়ের তত্ত্বের মিষ্টি আমি পছন্দ করিনি। ময়রা বলেছিল, কাকা, আমার ওপর ছেড়ে দিন। বোনের বিয়ে বলে কথা, নিন্দে হতে দেবো না।

ছেড়ে দিয়েছিলাম।
খুব সুখ্যাতি হয়েছিল মিষ্টির। আমার বন্ধু আবার একধাপ এগিয়ে বলেছিল, ওদের "হারিয়ে" দিয়েছিস।
হারজিতের কথা থাক।
সেই তত্ত্বে একটি মিষ্টি ছিল খাজা। অসংখ্য পাপড়ির একটি ফুলের মতো। যেমন অনন্য দেখতে, নিশ্চই স্বাদেও তেমনি হয়েছিল। হালকা ফুলফুলে, খেতে মুচমুচে, আর মিষ্টি একদম ব্যালেন্সড, যাতে দু'চারটি খেয়ে নিলেও মুখ মেরে দেয় না। খাজা দেখলেই জিভে জল আসে।
এই সুন্দর ফুলটি সেই খাজার মতো। এ কিন্তু খাস্তা মুচমুচে মোটেও নয়, বরং নরম তুলতুলে। পাপড়িগুলি যেমন ঝকঝকে তেমনি মসৃণ, তেমনি রঙের জেল্লা, যেন আলো ঠিকরে আসে, রোদের মধ্যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। এই গাছটির নাম পার্শিয়ান বাটার কাপ।
এর বৈজ্ঞানিক নাম রেনানকুলাস এশিয়াটিকাস (Ranunculus asiaticus).
রেনানকুলাস বাল্ব বা টিউবার থেকে যেমন হয়, তেমনি হয় বীজ থেকে। কিন্তু বীজ এক বছর বাড়িতে রাখা প্রায় অসম্ভব। বরং টিউবার রাখা যায়।
সবচেয়ে ভালো হয় শীতকালে বাজারে ফুলওলার কাছ থেকে চারা কেনা। তাকে ছবি দেখালেই এনে দেবে। ১৫/২০ টাকা দাম নেয়।
অন লাইনে কিনলে কখনো কখনো বড্ড ঠকিয়ে দেয়। ওরা টিউবার পাঠিয়ে দেয়। টিউবার দেখে তো গাছ বোঝা যায় না। কষ্টেসৃষ্টে গাছ জন্মালো যখন দেখা গেল সে অন্য গাছ।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)