Skip to main content

বন মরিচ


পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে দেখা যায় --- এই আগাছাটি প্রায় সকলেরই চেনা। যে কোনো ছায়াছন্ন জায়গায় এরা নিজে নিজেই জন্মায়। বীজ রেখে গাছ মোড়ে যায়। পরে অনুকূল পরিবেশে আবার নতুন চারা জন্মায়।

গাছটির নাম (বাহারি পাতা) বন মরিচ।
ইংরাজি নাম Blood berry বা Pigeon berry.
বৈজ্ঞানিক নাম Rivina humilis (variegated).
রিভিনার দুটি প্রজাতি এদেশে দেখা যায়; একটির ফুলের রং পিঙ্ক, তার ফলের রং লাল। অন্যটির ফুল সাদা, তার ফল হলুদ।
গাছটির মাতৃভূমি মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এখন সারা ভারতে একে পাওয়া যায়। তাই বন মরিচকে এদেশেরও গাছ বলে যায়।
বন মরিচ ফল মানুষের খাদ্য নয়। এর রঙিন ফলে উপস্থিত রঞ্জন কণার নাম রিভিয়ানিন বা রিভিনিয়ানিন (rivianin or rivinianin). অতীতে তা থেকে রং ও পেনের কালি তৈরি করা হতো। এখন অনেক সহজলভ্য বিকল্প বাজারে এসে গেছে, তাই রিভিনার আদর গেছে।
তা যাক। প্রকৃতি কিন্তু তার ফুলগুলিকে সৌন্দর্য থেকে বঞ্চিত করেনি। তারা আজও আগের মতোই সুন্দর, আগের মতোই বর্ণময়।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...