Skip to main content

সাদা রেন লিলি

 


সাদা রেন লিলির ভালো নাম জেফাইরান্থাস ক্যান্ডিডা (Zephyranthes candida). এর জন্মভূমি পেরু দেশের জলাভূমিতে। তাই এর ডাকনাম Peruvian swamp lily.
ফুলটি বৃষ্টির আঘাতে নুয়ে পড়েছিল, বুজে গিয়েছিল। বৃষ্টি ধরতেই, একটু আলো ফুটতেই আবার চোখ মেলে সোজা হয়ে দাঁড়াচ্ছে।
পুকুরের ঢালে নরম কচি সবুজ ঘাসের মধ্যে হাজার হাজার রেন লিলি ফুটে থাকে যখন, সে এক অপরূপ শোভা।
ছোট ছোট পতঙ্গে এর পরাগমিলন ঘটায়। ফুল ফোটার পর বৃষ্টি এসে গেলে, পতঙ্গ যখন আর আসতে পারে না, জলে ধোয়া পরাগরেণু আপনিই এসে পড়ে গর্ভদণ্ডের আগায়, সম্পন্ন হয় মিলন।
মজার কথা, ফুল ফোটার আগে বৃষ্টি এসে গেলে, ফুল তখন আর পাপড়ি মেলে না। কারণ পরাগরেণু তখনও অপরিণত থাকে, তা দিয়ে মিলন সম্ভব হয় না। বরিষণে বিরতি হলেই দ্রুত ফুল ফুটে উঠে পতঙ্গের জন্য প্রতীক্ষা করে।
ছবিতে রেন লিলির অন্দরমহলে এসে পড়েছে একটি ঘোড়া গুলঞ্চ লতা। কি সুন্দর তার পাতাগুলি। এর ফুলও ভারী সুন্দর, জার্মানী লতার ফুলের মতো থোকা হয়ে ফোটে।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...