Skip to main content

মালঞ্চ



ফুলের নাম মালঞ্চ (Alligator weed).


কুমির ও এলিগেটারের মূল পার্থক্য হলো মুখ বন্ধ অবস্থাতেও সাধারণ কুমিরের নিচের পাটির দাঁতগুলি দেখা যায়, এলিগেটারের দেখা যায় না, কারণ তাদের ওপরের মাড়ি বেশ চওড়া যা নিচের মাড়িকে ঢেকে রাখে।
কুমিরের এই দাঁত সম্পর্কিত আরেকটি মজার বিষয় হলো এরা ইচ্ছামতো দাঁত ঝরিয়ে দিয়ে নতুন দাঁত গজিয়ে তুলতে পারে।
এই প্রাচীন সরীসৃপের পার্থক্য নিরূপণের কথা থাক। ফুলের কথা বলি।
আমাদের বাড়ির কাছে কেদার নাথ মুখার্জি লেনের ছোট্ট খেলার মাঠটি এখনো জল থইথই, কাদা প্যাচপ্যাচ হয়ে আছে। সেই মাঠ জুড়ে গজিয়ে উঠেছে ঝলমলে সবুজ এই গাছগুলি। সেই সবুজে ছোট ছোট সাদা ফুলগুলি হওয়ায় দোলে যখন, মনে হয় সারা মাঠ যেন দুলে দুলে উঠছে। সেই হলো আসল মালঞ্চ।
জলাজমির এই গাছটির নাম মালঞ্চ। ইংরাজিতে alligator weed.
বৈজ্ঞানিক নাম Alternanthera philoxeroides.
লম্বা ডাঁটির আগায় একটি করে যৌগিক সাদা ফুল ফোটে। ফুলের ওই সাদা অংশ আসলে মঞ্জরীপত্র (bract). সেগুলিই যেন এলিগেটারের সূচালো দাঁত। তারই ফাঁকে ফাঁকে ফোটে ছোট ছোট হলুদ রঙের ফুল। ফুলে আছে পাঁচটি পরাগধানী ও একটি গর্ভদন্ড।
মালঞ্চের বীজ হয়। বীজ থেকে অজস্র চারা হয়।


Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)