Skip to main content

বিচিত্রা


 শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের "বগেনভেলিয়া উদ্যান"-এ এই সুন্দর ফুলটির নাম বিচিত্রা।

গাছে একই সঙ্গে তিন রঙের ফুল ফুটে আছে। বেগুনী, ল্যাভেন্ডার ও সাদা। ফুল ফোটার সময় রঙ থাকে গাঢ় বেগুনী, পরের দিন তা ফিকে হয়ে ল্যাভেন্ডারের রং হয়ে যায়। আর তার পরদিন হয় সাদা।
তাই এর ইংরাজি নাম Yesterday Today and Tomorrow.
এর অন্য দুটি মিষ্টি নাম হলো Kiss me quick বা Brazil raintree.
ব্রাজিলে জন্মভূমি এই গাছের বৈজ্ঞানিক নাম ব্রুনফেলসিয়া ক্যালিসিনা বা ব্রুনফেলসিয়া পসিফ্লোরা (Brunfelsia calycina/pauciflora).
মধ্যযুগের জার্মান উদ্ভিদবিদ অটো ব্রুনফেলস (Otto Brunfels) এর নামে এর নামকরণ।
বিচিত্রায় সারা বছরই ফুল ফোটে, কখনো কখনো ফুলে গাছ ভরে যায়।
ফুলশূন্য অবস্থায় গাছটিকে চেনাই মুশকিল। সাধারণ সবুজ পাতার গাছ, ৫/৭ ফুট উঁচু ঝোপের মতো দেখতে লাগে।
কলকাতায় মোহরকুঞ্জে, হর্টিকালচারে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে অনেক বিচিত্রা আছে।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)