Skip to main content

নীল টগর

 


নীল টগর (Pseuderanthemum laxiflorum).

আমরা একে টগর বলি বটে, এ কিন্তু আদৌ টগর নয়, কোনোভাবেই নয়। পাতা কিছুটা টগরের মতো হলেও ফুল আদৌ টগরের মতো নয়। এর বোঁটা অনেক লম্বা। কুঁড়ি আলাদা, বৃতির গঠন আলাদা, ফুলের কেন্দ্রে পরাগধানী---- যার কোনোটিই টগরের নেই।
অনেকে আবার একে শুটিং স্টার (Shooting Star) বলেন। কিন্তু শুটিং স্টার নামে সম্পূর্ণ অন্য একটি ফুল আছে। খসে পড়া তারা বা ছুটন্ত ধূমকেতুর মতোই দেখতে। ফুলের কেন্দ্র যেদিকে ফিরে থাকে, পাপড়িগুলি থাকে সব তার বিপরীতে, যেন ধূমকেতুর ঝাঁটা। সে ফুলের বৈজ্ঞানিক নাম Dodecatheon pulchellum.
মোটকথা এই ফুল শুটিং স্টার নয়।
এ ফুল বরং কিছুটা Purple False Erantheum-এর মতো।
এর বৈজ্ঞানিক নামে আছে laxiflorum, যার অর্থ বিচ্ছিন্নভাবে ফোটা ফুল, ছাড়া ছাড়া ফুল। এ ফুলের থোকা হয় বটে, কিন্তু সেগুলি ছাড়া ছাড়াই বটে।
আজকাল কার সাথে কাকে মিশিয়ে কি সব তৈরি হচ্ছে কে জানে!
সে যাক। ফুল সুন্দর, ফুল পবিত্র। এবং তার চেয়ে বড় কথা ফুলটি আমার পত্নীর পছন্দের। তাই সে বাড়ছে আমাদের ছাদে।
আমরা তাই দেখি।


নীল টগর বা এমেথিস্ট স্টার বা পার্পল ড্যাজলার ফুল।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)