Skip to main content

কুসুম গাছ।

American Kesar, Kesar, केसर in Saraswati Nagar, Buldana , Self Farm | ID:  14845719055
কুসুম গাছ।
কদিনই বা হবে, বড়জোর পাঁচ বা ছয় দিন। তখন নিষ্পত্র গাছটি দাঁড়িয়ে ছিল একটি প্রাণহীন বৃক্ষের মতো।
এর মাঝে ক'দিন আর যাওয়া হয়ে ওঠেনি।
গতকাল গিয়ে দেখি এরই মধ্যে সব লালে লাল হয়ে গেছে। এই দ্রুত পরিবর্তনের বিষয়টি যিনি জানেন, একমাত্র তিনিই বুঝবেন কুসুমের বাহার দেখা কতখানি ভাগ্যের কথা।
গতবছরের একটি পোস্ট দেখে এক বন্ধু বি ই কলেজের কুসুম গাছটি দেখতে আসবেন বলেছিলেন। তাঁকে জানিয়েছিলাম, পাতায় রং ধরলে আমি জানাবো।
জানালাম, কিন্তু দেরি হয়ে গেল। গাছ এখন টুকটুকে লাল হয়ে আছে। তিনি আজই বা বেশি হলে আগামীকাল যদি আসেন একটু হলেও দেখতে পাবেন। তারপরেই আর পাঁচটা গাছের মতো এরও পাতা সব সবুজ হয়ে যাবে।
গাছে এখন ফুল ধরেছে। সেই ফুল আরো কয়েকটি দিন থাকবে। কিন্তু এর তো ফুলের শোভা মুখ্য নয়।
বি ই কলেজের এই কুসুম গাছটির সঙ্গে আমার মিতালি যেন জন্মান্তরের। ও আমাকে টেনে নিয়ে যায় প্রতিবার।
বাংলা ও হিন্দিতে গাছটির নাম কুসুম। ইংরাজি নাম Ceylon oak বা Gum lac tree
বৈজ্ঞানিক নাম Schleichera oleosa.

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)