Skip to main content

নীলমণি লতা

ফুলের নাম- নীলমণি লতা
বৈজ্ঞানিক নাম- Petrea volubilis
পরিবার- Lamiaceae
অন্যান্য নাম- Queen's Wreath, Bluebird Vine, SandpaperVine
নীলমণি লতা নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া। নীলমণি লতার পুষ্পমন্ডলী ও ফুলের রং খুব আকর্ষণীয়। গাছের পাতা খুবই খসখসে বলে নীলমণি লতাকে কখনো কখনো সেন্ড-পেপার লতাও বলা হয়ে থাকে।
'নীলমণি লতা' বর্ধনশীল কাষ্টল উদ্ভিদ। সুনিষ্কাশিত যে কোনো ধরনের মাটিতেই এই উদ্ভিদ জন্মায়।পর্যাপ্ত সূর্যালোকে সারা বৎসরই ফুল দিয়ে থাকে।বসন্তে প্রচুর ফুল ফোটে আর শীতে ফুল কমে যেতে দেখা যায় অর্থাৎ মার্চ-এপ্রিল থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত ফুল দিয়ে থাকে। নীলমণি লতা ফুলে নীল রং এর ৫টি পাপড়ি থাকে আর তার নিচেই থাকে অপেক্ষাকৃত বড় আকারের হালকা নীল রংয়ের পাঁচটি বৃন্ত। প্রতিটি পুষ্পমঞ্জরিতে ১৫-৩০টি ফুল থাকে। বড় থেকে ক্রমান্নয়ে ছোট ফুলগুলো লম্বা পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে। প্রতিটি ফুলের পাপড়ি ৪-৫ দিনের মধ্যে ঝড়ে পড়ে গেলেও হালকা নীল রং এর বৃন্তগুলো থাকে অনেক দিন।



Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...