Skip to main content

পারিজাত/পাখিফুল

পারিজাত/পাখিফুল
বৈজ্ঞানিক নাম: Brownea coccinea
পরিচিতি:
পাখিফুলগাছ ছোট আকারের উদ্ভিদ। ফুল সাধারণত গোলাপি ও লালবর্ণের হয়ে থাকে। পাতা যৌগিক, একান্তর ও অগ্রভাগ সরু। প্রতিটি পাতায় ১০-১৪টি পত্রক থাকে। পুষ্পমঞ্জরীতে প্রান্তিক ফুলগুলো আগে ফোটে এবং ক্রমশ কেন্দ্রের দিকে অগ্রসর হয়। গুচ্ছবদ্ধ পুষ্পমঞ্জরীটি ৩০-৪০টি ফুলের ঠাসবুননি, যা ভারি সুন্দর দেখায় এবং একটি ফুল মনে হয়। বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত ফুল ফোটে। ফুল দেখতে সুন্দর কিন্তু গন্ধহীন।
সাধারণত দাবা কলমের সাহায্যে বংশবৃদ্ধি করা যায়। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এ গাছটি ভালো জন্মে। হিন্দুদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থে গাছটি স্বর্গের রাজা ইন্দ্রের রাজ সভার ফুল বলে উল্লেখ আছে।


শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে জোড়া পাখি ফুল ব্রাউনিয়া (Brownea coccinea).
ভেনেজুয়েলার গোলাপ, mountain rose ইত্যাদি আরো কত নাম আছে এর।
ফুল দুটি সম্পূর্ণ ফুটতে আরো চার-পাঁচ দিন লাগবে। সবকটি ক্ষুদ্র ফুল ফোটা শেষ হলে, সম্পূর্ণ ফুলটি নরম নিটোল বলের মতো দেখাবে।
আর তখনই বাইরের সারি থেকে একটু দুটি করে ক্ষুদ্র ফুল ঝরে যেতে থাকবে। ঝরে পড়া শুকনো পাতার ওপর ফুটে উঠবে রঙিন আলপনা।

অপূর্ব সেই দৃশ্য।

Comments

  1. Great post! I am actually getting ready to across this information, is very helpful my friend. . ফুলের ছবি ডাউনলোড করুন ২০২২ সালের সেরা ....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)