Skip to main content

ডুলিচাঁপা




ডুলিচাঁপা
বৈজ্ঞানিক নাম: 𝑴𝒂𝒈𝒏𝒐𝒍𝒊𝒂 𝒑𝒕𝒆𝒓𝒐𝒄𝒂𝒓𝒑𝒂
পরিচিতি:
৬ থেকে ১০ মিটার উঁচু হয়। এই গাছের ডালের বিপরীত দিকে অযুগ্ম পাতা থাকে। কাণ্ডের শীর্ষে একক ভাবে এর ফুল ফোটে। ফুলের রঙ সাদা এবং সুগন্ধময়। ফুলের আকার বেশ বড়। এর বহির্বাস পাপড়িতে ঢাকা থাকা। ফুল যত বড় হয়, এর পাপড়ি গুলো খসে পড়ে। প্রস্ফুটিত ফুলে ৯টি পুরু এবং নরম পাপড়ি থাকে। এই ফুলে অনেক পুংকেশর থাকে। পুংকেশেরের অগ্রভাগ নীল বর্ণের হয়। শেষ বসন্ত ও গ্রীষ্মের শুরুতে এই গাছে ফুল ফোটে।
এর ফল বেশ বড় হয়। ফলগুলো লম্বায় প্রায় ১৬ ইঞ্চি এবং পরিধিতে ৭-৮ ইঞ্চি হয়। এর বীজ পাকা কমলালেবুর মতো ললাচে হয়। ফলে ১টি বা ২টি বীজ থাকে। বীজের আকার ত্রিকোণাকার। কখনো কখনো বীজের আকার গোলাকারও হয়। বীজগুলোতে তেল থাকে। জুন মাসে ফল ধরে।
ভারতে হিমালয় সংলগ্ন এলাকা, নেপাল, আসাম, বাংলাদেশের খাসিয়া পাহাড় সংলগ্ন সিলেটে এই গাছ প্রচুর জন্মে। বাংলাদেশের সমতল ভূমিতেও এই গাছ অল্প বিস্তর দেখা যায়।

Comments

  1. এত সুন্দর দেখতে... সামনাসামনি কখনো দেখিনি

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)