Skip to main content

স্বর্ন শিমুল



ফুলের নাম- স্বর্ণশিমুল, গুলগুল
বৈজ্ঞানিক নাম- Cochlospermum religiosum
পরিবার- Bixaceae
অন্যান্য নাম- Buttercup tree, Yellow slik cotton tree, Golden silk cotton tree
ইন্দো-মালয় প্রজাতি। কোমল কাঠের গাছ, পত্রমোচী, মাঝারী আকার, ৬-১০ মি উঁচু, কান্ড মোটা, ডালপালা কম ও আঁকাবাঁকা, বাকল পুরু ও আঁশালো। পাতা শিমুল গাছের পাতার মতো, করতলাকারে বিভক্ত, ৩-৫ লতি, ৮-১৬ সে চওড়া, বোঁটা লম্বা, ডালের আগায় গুচ্ছবদ্ধ।
বসন্তে নিষ্পত্র গাছে অজস্র হলুদ রঙের ফুল। ফুল সেষে গাছে পাতা গজায়। বড় বড় থোকায় ফুল, ৬-৮ সেমি চওড়া, ৫ পাপড়ির মাঝখানে অনেকগুলি সোনালী পুংকেশর। ফল পেয়ারার গড়ন, ঝুলন্ত, ৫ খন্ডের, বাদামি, ৭-১০*৬-৮ সেমি, ভিতরে তুলা জড়ানো কয়েকটি বাদামি বীজ। বীজে চাষ। দুবছর বয়সই চারাতেও ফুল হয়।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা~ নিসর্গী দ্বিজেন শর্মা
ছবি- নেট

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...